1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিলো ছাত্রদল - এন কে টেলিভিশন
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিলো ছাত্রদল নোয়াখালীতে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ নোয়াখালীতে অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মো. শাহজাহান নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ১

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিলো ছাত্রদল

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৮ Time View

প্রতিবেদক: নিষিদ্ধ ছাত্রলীগসহ কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার  সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্য বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। এ অবস্থায় কিশোর গ্যাং এর মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ১৮ জন কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে তাদের নোয়াখালী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তারা এ উদ্যোগ নিয়েছেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, কিশোর গ্যাং এর আদলে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে। জেলায় একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এরাই বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের নামে বিভিন্ন মিছিল বের করে। আমরা চাই পুলিশ আইনগত ব্যবস্থাগ্রহণ করুক।

নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিশোর গ্যাং এর মিছিল থেকে ছাত্রদলের হাতে আটক ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com