1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
চৌমুহনীতে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - এন কে টেলিভিশন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

চৌমুহনীতে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার বিকেল ৫টায় চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে করিমপুর এলাকার মো. জসিম উদ্দিনের ভাড়াটিয়া বাসা থেকে পান্না আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে মহিলা পুলিশের মাধ্যমে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পান্না আক্তার আলাইয়ারপুর ইউনিয়নের চৌকিদার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. বাবরের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান,  বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com