
সালাহ উদ্দিন সুমন:
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং ডিবি, নোয়াখালীর ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী পৌরসভা এলাকার মাইজদী গ্র্যান্ড হোটেলের ৪নং কেবিনের ভিতরে অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলেন নোয়াখালী পৌরসভা ২নং ওয়ার্ড,মিরন কমিশনারের বাড়ী, মৃত শামসুল হকের ছেলে আবুল হোসেন (৪০), ২নং ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে রোমান হোসেন (৩১), গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
Leave a Reply