
নোয়াখালী প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিচালিত পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
অভিযান দুটি পরিচালিত হয় বজরা শাহী মসজিদ-এর সামনে এবং মাইজদী কোর্ট রেলস্টেশন এলাকায়। আটক ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী উপজেলা বজরা ইউনিয়ন আলী আহম্মদের ছেলে মো. জাবেদ (২৫), নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়ণপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. নুরনবী (২৭),অভিযানে মোট ১০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ৯ গ্রাম। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মো. জাবেদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, জেলা প্রশাসনের বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. নুরনবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুব্রত সরকার শুভ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়।
Leave a Reply