1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৯ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মাহিন উদ্দিন বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সকাল ৭টার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com