1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
চাটখিলে গৃহবধূর সন্ধান মিলছে না ৬ দিনেও, খোঁজ চায় পরিবার - এন কে টেলিভিশন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সেনবাগে মিনি ট্রাকের গোপন চেম্বারে ৬২ হাজার ইয়াবা, আটক হেলপার চাটখিলে গৃহবধূর সন্ধান মিলছে না ৬ দিনেও, খোঁজ চায় পরিবার নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে নতুন স্থানে ট্রাফিক অফিসের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯ জন নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

চাটখিলে গৃহবধূর সন্ধান মিলছে না ৬ দিনেও, খোঁজ চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

নোয়াখালীর চাটখিলে গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন রেশমা আক্তার নামে এক গৃহবধূ। মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে তাঁর ১০ ও ৫ বছর বয়সী দুই শিশুসন্তান। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

নিখোঁজ রেশমা আক্তার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের রমাপুর এলাকার লালগাজী পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তাঁর স্বামীর নাম শরিফ হোসেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ছয় দিন ধরে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।

কোনো সহৃদয় ব্যক্তি রেশমা আক্তারের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৮৩১-০১৫৭৫৫

নিখোঁজ গৃহবধূকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com