1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ

নোয়াখালীতে ডিবির অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৩৯ Time View

প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার খালপাড়ে তুহিনের টিনের ঘরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই জাকির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে গনিপুর (ধন গাজী হাজী বাড়ি) এলাকার বাসিন্দা মো. ইয়াছিন (৪৮)-কে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন মৃত আবুল হাসেম ও মৃত হরমুজা বেগমের ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com