1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বেগমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৫ জনের কারাদণ্ড - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেগমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৫ জনের কারাদণ্ড পুত্রবধূর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১ প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু কবিরহাটে চায়ের দোকানে ডিএনসির অভিযান গাঁজাসহ দোকানদার গ্রেপ্তার সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

বেগমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৫ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

 নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‍্যাবের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড়, এখলাশপুর কাতালবাড়ি এবং চৌমুহনী চৌরাস্তা এলাকায় ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় এবং সেবনের মাধ্যমে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ঘটনাস্থলেই পাঁচজনকে সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম খালপাড় কেন্দুরবাগ এলাকার মো. নিজাম উদ্দিন (৩৬)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া এখলাশপুর কাতালবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর (৪৬), সাহাবউদ্দিন (৩০), সালাউদ্দিন (৩৩) ও মো. সাগর হোসেন (২০)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মো. জাহাঙ্গীরকে এক হাজার টাকা, সাহাবউদ্দিনকে ৩০০ টাকা এবং সালাউদ্দিন ও সাগর হোসেনকে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক নির্মূলে এ ধরনের টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com