1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯১ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে ৮টি মামলার আসামি আবুল বাশার ওরফে বাদশা মিয়া (৪৮) এবং আবদুল মান্নান ওরফে মান্নান চোরা (৫০)-কে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এছাড়া মাদক ও অস্ত্র আইনের ১৪টি মামলার আসামি হিসেবে পরিচিত পেশাদার মাদক ব্যবসায়ী লাল বেলালকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ছাতারপাইয়া বাজারের মাদক ব্যবসার ডিলার হিসেবে পরিচিত কামরুল হাসান, জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ইসরাফিল, চুরির ঘটনার সঙ্গে জড়িত আব্দুল লতিফ ওরফে ফয়সাল এবং নিয়মিত মামলার আসামি নুর ইসলাম ওরফে সাগর (৩৫)-কেও আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, “মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com