
প্রতিবেদক: গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমেই কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত কিংবা বাংলাদেশ, যেখানেই আত্মসমর্পণ করুন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্যকে সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই।
বিদেশে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে শামা ওবায়েদ বলেন, আত্মসমর্পণ না করে বিদেশে বসে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি রাজনৈতিকভাবে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত ও সক্রিয় করার চেষ্টা করছেন বলে তার ধারণা।
শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে প্রচলিত কূটনৈতিক ব্যবস্থার আওতায় বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, যেকোনো আসামি আত্মসমর্পণ করলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply