1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

প্রতিবেদক:নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক্তির বসতঘর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার  রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের বসতঘরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল ও তার বোন সুমির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার তাদের সতর্ক করলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এ নিয়ে ক্ষোভের জেরে বুধবার রাতে বাবুলের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে আগুন দেওয়া হয়। এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বাবুলের মুঠোফোনে কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেন জাহেদ বলেন, বুধবার রাতে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ থাকায় কৃষ্ণরামপুর গ্রামের একদল যুবক রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ডিবি পুলিশ তাদের লাঠিচার্জ করে। পরে ওই যুবকেরা বাবুলের বাড়িতে যায়। সেখানে গিয়ে বাবুলের মাদক ব্যবসার কারণে এলাকায় পুলিশ আসে বলে তাকে দুষতে তাকে। যুবকদের আরও অভিযোগ ছিল এজন্য বিভিন্ন সময় তাদের নাজেহাল হতে হয়। একপর্যায়ে তারা বাবুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বাবুল ও তার বোন সুমি এলাকায় মাদক ব্যবসা করতেন। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com