1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত জমি বিক্রিকে কেন্দ্র করে সুবর্ণচরে সংঘর্ষ, হাসপাতালে ৬ নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক চৌমুহনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা ২৭ হাজার টাকা নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়নের শাহী মসজিদ রোড এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ রোডে জয়নাল আবেদীনের বাড়ির সামনের রাস্তা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই উপজেলার হারাজোড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে কাউছার (২৪)।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, নিয়মিত মামলার আসামি আটক এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com