নোয়াখালীতে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
Reporter Name
Update Time :
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
১১৮
Time View
প্রতিবেদক:নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার পোড়াবাড়ি রোডে আমেরিকা প্রবাসী জাবেদের বাউন্ডারি দেয়ালের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আশিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, আটক তিনজনের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply