
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম রোডে ফজলুর রহমানের বাড়ির সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন রুবেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন রুবেল বেগমগঞ্জ থানার পৌর করিমপুর এলাকার (নুর মোহাম্মদের বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত নুর মোহাম্মদ এবং মাতা রোকেয়া বেগম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
Leave a Reply