1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন - এন কে টেলিভিশন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ  বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই মিজানুর রহমানকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন নোয়াখালীতে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

প্রতিবেদক:নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিটিতে নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি আলাউদ্দিন আলোকে সভাপতি ও চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় নোয়াখালী জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটিও গঠন করা হয়।

নোয়াখালী জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটিতে নোয়াখালী বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আহসান উল্লাকে সভাপতি, নোয়াখালী চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি সাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার গিয়াস উদ্দিন দুলালকে সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা রেকর্ডরুমের সহকারী রেকর্ড কিপার মোঃ নুরুল আমিনকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।
শনিবার  দুপুরে নোয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন এ দুই কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর-সুবর্ণচর-০৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান, নোয়াখালী সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বায়োজিদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য আবু নাসের, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com