
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ নোয়াখালীর সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানকে অর্থ পুরস্কার প্রদান করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সোমবার সকালে নোয়াখালী জেলা পুলিশ কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়।
জানা যায়, মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সফল অভিযানে তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার তাঁকে অর্থ পুরস্কারে ভূষিত করেন।
নোয়াখালী জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান চলবে এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে দায়িত্বশীল পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নোয়াখালী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী সদস্যদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
Leave a Reply