1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল করতে হবে: এমপি মো: শাহাজাহান নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ  বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই মিজানুর রহমানকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন নোয়াখালীতে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সদর ও চাটখিল উপজেলায় পৃথক অভিযানে একটি গাঁজা গাছ, ৬১০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম লুজ গাঁজা এবং একটি বিদেশি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর এক আসামি পলাতক রয়েছেন।

ডিএনসি সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকাল ১০টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর দত্তের হাট গরুর বাজার রোড এলাকায় ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া মো. বাঁধন (২৫)-এর ভাড়াকৃত বসতঘর সংলগ্ন জমিতে অভিযান চালিয়ে প্রায় ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ও ১ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, চাটখিল উপজেলা  সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকায় হেলাল হোসেন (২৮)-এর নিজ বসতঘরে অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম লুজ গাঁজা, একটি বিদেশি পিস্তল সদৃশ বস্তু এবং একটি বুলেট (গুলি) সদৃশ বস্তু উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় হেলাল হোসেন পালিয়ে যান।

ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১টি চাষকৃত গাঁজা গাছ, ৬১০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম লুজ গাঁজা, একটি পিস্তল সদৃশ বস্তু এবং একটি গুলি সদৃশ বস্তু।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. বাঁধন এবং পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানা ও চাটখিল থানায় মামলাগুলো দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com