1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের কারণ জানাল বঙ্গভবন বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের বিদেশে চাকরির ফাঁদ! লিবিয়ায় বিক্রি করে আদায় ৪৯ লাখ টাকা, র‍্যাবের হাতে মূলহোতা নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড কবিরহাট থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল করতে হবে: এমপি মো: শাহাজাহান

নোয়াখালীতে ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক অভিযানে মোট ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে দুটি জিআর (গ্রেপ্তারি) পরোয়ানাও রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি দল প্রথমে বিকেল সাড়ে ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টক্কারপুল এলাকার মনিম মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় গনিপুর এলাকার বাসিন্দা আরাফাত হোসেন বাবু (২৬)-কে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর উত্তর নাজিরপুর এলাকার কালারপুলের পূর্ব পাশে ট্রাক টার্মিনাল মাঠে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. শামীম (১৯)-কে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আদালতের দুটি জিআর পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com