1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে এলজি বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার - এন কে টেলিভিশন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল নোয়াখালীতে এলজি বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ মার্কেট দখলের অভিযোগ, মামলা-হয়রানি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সোনাইমুড়ীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৯ বছর পর গ্রেপ্তার নোয়াখালীতে সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭

নোয়াখালীতে এলজি বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

নোয়াখালীতে দেশীয় তৈরি পুরোনো একনলা এলজি বন্দুকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার রাত ১টা ৪০ মিনিটের দিকে নোয়াখালী সদর উপজেলা কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার তিনতলা ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পশ্চিম মাইজদী শান্তিনগর এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. ফয়সাল (২৩)।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় মাদ্রাসা ভবনের সিঁড়ির পশ্চিম পাশের একটি কক্ষ থেকে দুইজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়।

পরে তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি পুরোনো একনলা বন্দুক এলজি, যা ওয়ান শুট্যার গান নামে পরিচিত, উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com