1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ইয়াবাসহ যুবক আটক ছিনিয়ে নিতে’ ধাওয়া-পাল্টাধাওয়া - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কবিরহাটে রাত ১২টার পর দোকানপাট বন্ধ, মাঠে পুলিশের ৪ টহল টিম নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ ৫ ঘণ্টার চেষ্টায় ৪৮ ডিমসহ বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১ হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ জন সাবেক এমপি-চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে পোস্টারিং নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাঁজা সেবনে ৩ জনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডও নোয়াখালীতে ডিবির অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে ইয়াবাসহ যুবক আটক ছিনিয়ে নিতে’ ধাওয়া-পাল্টাধাওয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটকের পর তাকে ছিনিয়ে নিতে গেলে স্বজনদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার রাতে চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫২টি ইয়াবাসহ ওই যুবককে আটক করে পুলিশ।

আটক ৩৫ বছর বয়সী মো. পিয়াস চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, রোববার রাত ১০টার দিকে এলাকার ‘চিহ্নিত মাদককারবারি’ পিয়াস ও রাজু নামে দুই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় রাজু পালিয়ে যেতে পারলেও পিয়াসকে আটক করে।

পরে রহমত নামের স্থানীয় এক ব্যক্তির দোকানে নিয়ে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় লোকজন পিয়াসকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের নাম জানার চেষ্টা করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খবর পেয়ে তার পরিবারের সদস্যরা গিয়ে পিয়াসকে ‘ছিনিয়ে নেওয়ার’ চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ওসি নুরুল হাকিম বলেন, পিয়াসের বিরুদ্ধে মাদক আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় রাতে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে পিয়াসের বিরুদ্ধে মাদক আইনে আরেকটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর হয়েছে।

এছাড়া এ ঘটনায় পালিয়ে যাওয়া রাজুর বিরুদ্ধে একই থানায় পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com