1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ৯ মামলার আসামি ‘মিয়া ডাকাত’ গ্রেপ্তার, ৯৫ পিস ইয়াবা উদ্ধার - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১০ দিনের কারাদণ্ড নোয়াখালীতে ৯ মামলার আসামি ‘মিয়া ডাকাত’ গ্রেপ্তার, ৯৫ পিস ইয়াবা উদ্ধার এলপি গ্যাসের ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ নোয়াখালীতে ৪০ পিস ইয়াবাসহ ডিবির হাতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী, নেতাকর্মীদের বর্ণাঢ্য আয়োজন

নোয়াখালীতে ৯ মামলার আসামি ‘মিয়া ডাকাত’ গ্রেপ্তার, ৯৫ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

নোয়াখালীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে হত্যা মামলাসহ ৯টি নিয়মিত মামলার আসামি ও ৫টি পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলাম মিয়া ওরফে ‘মিয়া ডাকাত’কে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার বিকালে নোয়াখালী সদর উপজেলা ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়া সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্স ও মৃত তৈয়বা খাতুনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৯টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় নুরুল ইসলাম মিয়াকে আটক করে দেহ তল্লাশি করা হলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নুরুল ইসলাম মিয়া সুধারাম মডেল থানার মামলা নং-৪০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪, জিআর-৪১৭/২৪-এর আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৪ সালের ৩০ জুলাই দায়ের করা একটি হত্যা মামলাতেও তিনি আসামি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com