1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮ - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮  নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর নোয়াখালীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১০ দিনের কারাদণ্ড নোয়াখালীতে ৯ মামলার আসামি ‘মিয়া ডাকাত’ গ্রেপ্তার, ৯৫ পিস ইয়াবা উদ্ধার এলপি গ্যাসের ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। পরে আটককৃতদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সুধারাম মডেল থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় ৭ জন, বেগমগঞ্জ মডেল থানায় ১০ জন, সেনবাগ থানায় ৪ জন, সোনাইমুড়ী থানায় ২ জন, চাটখিল থানায় ৫ জন, চরজব্বর থানায় ৭ জন এবং কবিরহাট থানায় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও চালানো হবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com