
নোয়াখালীর সুধারামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন হৃদয় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন হৃদয় সুধারাম থানার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার কালা মিয়া চৌকিদার বাড়ির জাহেদুল হকের ছেলে।
নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আনোয়ার হোসেন হৃদয়কে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
Leave a Reply