1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
অস্ত্রের মহড়া দিয়ে ভোটকেন্দ্র দখলের দিন শেষ: ফখরুল ইসলাম এমপি - এন কে টেলিভিশন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

অস্ত্রের মহড়া দিয়ে ভোটকেন্দ্র দখলের দিন শেষ: ফখরুল ইসলাম এমপি

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১২ Time View

জনগণের ভোট ছাড়া সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, রাজনীতি করে অর্থ উপার্জনের সুযোগ নেই। রাজনীতি করতে হবে জনগণের কল্যাণে। কেউ রাজনীতি করে বড়লোক হতে চাইলে তাঁর অন্য পেশায় যাওয়া উচিত।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যারা রাজনীতি করেন, তাঁরা জনগণের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় নিজের পরিবার ও আত্মীয়স্বজনকে বঞ্চিত করেন। আমরা যারা আগামীতে সমাজনেতা ও জনগণের চেয়ারম্যান হতে চাই, তাঁদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের আমলে যেভাবে সিল মেরে চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল, এবার সেই সুযোগ নেই। জনগণ ভোট না দিলে সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ।

তিনি আরও বলেন, কারও গায়ে শক্তি আছে বলে অস্ত্রের মহড়া দিয়ে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার দিনও এখন আর নেই। রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনগণের সেবা করা, অর্থ উপার্জন বা ব্যক্তিগত সম্পদ গড়ে তোলা নয়।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট ঘোষণা- জনগণের ভোটাধিকার ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করতে করতে আমাদের ১৭ বছর কেটে গেছে। দীর্ঘ আন্দোলনের পর গত জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে সেই প্রচেষ্টার সফলতা এসেছে। ওই নির্বাচনে বিএনপি ২১৪টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। আগামীতে বিএনপি সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।

অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মাহবুব তানসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

সভায় অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল্যাহ আল ফারুকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ একটি মিছিল অংশ নেয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com