1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ Time View

প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বজরা শাহী মসজিদের দানবাক্সের টাকা উত্তোলনের ভিডিও ধারণ করতে গেলে কোষাধ্যক্ষের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা করেছে মসজিদ কমিটির সদস্যরা।

মসজিদের মতো এমন পবিত্র স্থানের স্টোরি নিউজ কভার করতে গিয়ে সাংবাদিকদের উপর এমন নেক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পরবর্তী দানবাক্স খোলার সময় ফুটেজ ধারণ করতে গেলে মসজিদ কমিটির সদস্যরা এ সময় সাংবাদিকদের হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার শিকার হন গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান, লাঞ্ছনার শিকার গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার, চ্যানেল ২৪ নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন, কালবেলা প্রতিনিধি শাহরিয়ার অরুপ, স্থানীয় গণমাধ্যম নোয়াখালী টিভি প্রতিনিধি মোহাম্মদ ফারুক।

হামলার শিকার গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান জানান, আমরা কেবল দানবাক্স খোলার প্রক্রিয়াটা ধারণ করতে চেয়েছিলাম, যাতে জনগণের সামনে স্বচ্ছতা থাকে। হঠাৎ করেই কয়েকজন আমাদের ওপর চড়াও হয়, মারধর করে। এ ঘটনার জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক এই মসজিদের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। মসজিদের টাকা আল্লাহর আমানত, এখানে যদি স্বচ্ছতা না থাকে তাহলে মানুষের মনে সন্দেহ তৈরি হবেই। সাংবাদিকদের লাঞ্ছিত করা ঠিক হয়নি।পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেনতারা।

ঘটনার বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি  বলেন, অনুমতি না নিয়ে  ফুটেজ নেওয়া ঠিক না। আর সাংবাদিকদের মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ছুটিতে আছি ছুটি থেকে এসে বিষয়টি দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com