1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ব্যভিচার ও মানহানির মামলায় নাসির-তামিমার খালাস - এন কে টেলিভিশন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যভিচার ও মানহানির মামলায় নাসির-তামিমার খালাস বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী সুবর্ণচরে নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল বসতঘরসহ ৪ গরু নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নোয়াখালীতে নূর মহল প্রাইজমানি শর্টবার ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা সিজন-২

ব্যভিচার ও মানহানির মামলায় নাসির-তামিমার খালাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৩ Time View

প্রতিবেদক: অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার  বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে এজলাসে উপস্থিত হন নাসির। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের নজরে আসে। পরে গণমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা করেন। অভিযোগে আরও বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। নাসির তাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com