
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর সদর উপজেলার মাইজদী বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার মাইজদী বাজার কলেজ রোডের বিসমিল্লাহ টেলিকমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মো. দেলোয়ার হোসেন শাওন (২৬)-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের ভিত্তিতে তাকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দেলোয়ার হোসেন শাওনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply