1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সুবর্ণচরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদকে আটক করল পুলিশ - এন কে টেলিভিশন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
 গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা  সুবর্ণচরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদকে আটক করল পুলিশ নোয়াখালীতে ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের কারণ জানাল বঙ্গভবন বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের বিদেশে চাকরির ফাঁদ! লিবিয়ায় বিক্রি করে আদায় ৪৯ লাখ টাকা, র‍্যাবের হাতে মূলহোতা নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদকে আটক করল পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আবদুল্লা আল মামুন জাবেদকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পাঞ্চায়েত বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, জাবেদের বিরুদ্ধে আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি নিয়মিত মামলা বিচারাধীন রয়েছে। একই সঙ্গে মাদকের টাকা না পেয়ে নিজের বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতন, বসতঘরে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া এক লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বাড়িতে ভাঙচুর চালান। সর্বশেষ গত ২২ জুলাই রাতে মাদকের টাকা দাবি করে গালিগালাজ, মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরও ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জাবেদের মায়ের অভিযোগের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং আরও দুটি নিয়মিত মামলা বিচারাধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com