1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
 গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা  - এন কে টেলিভিশন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
 গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা  সুবর্ণচরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদকে আটক করল পুলিশ নোয়াখালীতে ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের কারণ জানাল বঙ্গভবন বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের বিদেশে চাকরির ফাঁদ! লিবিয়ায় বিক্রি করে আদায় ৪৯ লাখ টাকা, র‍্যাবের হাতে মূলহোতা নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

 গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) নোয়াখালী জেলা প্রেসক্লাবে গাউসিয়া কমিটি নোয়াখালী জেলা শাখার আয়োজনে স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে গাউসিয়া কমিটির সিনিয়র সভাপতি মুফতি আবদুল আলিমের সভাপতিত্ব ও মাওলানা নাজমুল করিম আল কাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামসুদ্দোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নয়ন, হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন আল কাদেরী, মাওলানা আবদুল হান্নান, মোঃ হানিফ,আবু সায়েদ মাস্টার, মাওলানা হারুনর রশীদ, পীরজাদা আলা উদ্দিন, হাফেজ মিরাজ উদ্দিন, মিজানুর রহমান মঞ্জু, দেলোয়ার হোসেন শাহজী, ইসমাইল হোসেন সিরাজি, সুফিবাদী লেখক রাসেদ বিল্লাহ, হাফেজ শায়ের সৌরভ হোসেন আশিকি, আবদুর রহিম আল মাইজভান্ডারি, সামিউল ইসলাম আজিমসহ অসংখ্য নেতৃবৃন্দ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ কামাল হোসাইনের আকস্মিক ইন্তেকালে সমাজ এক নিবেদিত  প্রাণ মানুষকে চিরতরে হারালো। তাঁর বিদায়ে শুধু একটি সংগঠন নয়, বরং সমাজ হারালো একজন নিবেদিত প্রাণ, সৎ ও আদর্শবান ব্যক্তিত্বকে। যিনি সবসময় দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

পরে মিলাদ, কেয়াম ও মুনাজাত শেষে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে আগতদের মাঝে তোবারক বিতরণের মধ্য দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com