1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের মতবিনিময় সভা - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের মতবিনিময় সভা নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান শেরপুরে জেল পলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ সুবর্ণচরে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক র‍্যালি-সমাবেশ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

নোয়াখালী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ়, স্থিতিশীল ও জনবান্ধব করতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

বুধবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় নোয়াখালী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন ডিআইজি। পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

ডিআইজি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থা নিশ্চিত করতে জনবান্ধব পুলিশিং আরও বেগবান করার নির্দেশনা দেন।

সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম, অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁদের উপস্থাপনা শুনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন ডিআইজি।

এ সময় নোয়াখালী জেলায় কর্মরত ১১ জন পুলিশ সদস্যকে কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার, পিবিআই ও সিআইডি নোয়াখালীর প্রতিনিধিরা, জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com