1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ - এন কে টেলিভিশন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান শেরপুরে জেল পলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ সুবর্ণচরে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক র‍্যালি-সমাবেশ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে।

সোমবার রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন চারটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। পরে মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।

৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য ও গরু জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কসমেটিক সামগ্রীর সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে এসব মালামাল বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com