1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কোম্পানীগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭২ Time View

নিজস্ব প্রতিনিধি: কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম কৃষকদের জন্য প্রদত্ত কৃষি ঋণ ও কৃষি ভর্তুকির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদফতরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদফতর কোম্পানীগঞ্জের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে বিভিন্ন সময় হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য প্রদত্ত কৃষি ঋণ ও কৃষি ভর্তুকির অর্থ আত্মসাৎ, রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তগুলো প্রধান কার্যালয় প্রেরণ করা হবে। প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com