1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ইউপি কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

ইউপি কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৪ Time View

প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণ’সহ পাঁচ দফা দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ০৯টায় নোয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী শাখার সভাপতি আ.ন.ম সেলিম, সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম সহিদ’সহ জেলার সকল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এসময় সংগঠনের নেতারা দাবির বিষয়ে সাংবাদিকদের বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে ১০ম গ্রেডে উন্নীত করা, সমযোাগাযোগী নিয়োগ বিধিমালা প্রণয়ন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা, মন্ত্রণালয় হতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের শতভাগ বেতন ভাতা প্রদান করা, অবসরকালীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণকে শতভাগ আনুতোষিক অথবা পারিবারিক পেনশন প্রদান করা এবং স্থানীয় সরকার অধিদপ্তর গঠন সম্বলিত এই পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে কর্মবিরতি’সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com