1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে: হান্নান মাসুদ - এন কে টেলিভিশন
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে পঁচাভাত দিয়ে ইফতার করা সেই অসহায় নারীর ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ছাত্রদলের নাছির মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪ নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মি আটক নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ হাতিয়ায় আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে: হান্নান মাসুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ Time View

প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেছেন, “ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে তবে শুধু দোয়া-দরুদ পড়লে নদী ভাঙন রোধ হবে না।” এজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, “হাতিয়ার মানুষ চাইলে ইলেকশন করবো, না চাইলে করব না—তবে হাতিয়াকে জিম্মি হতে দেব না। আমরা শুধু স্বপ্ন দেখি না, স্বপ্ন বাস্তবায়নও করি। স্বপ্ন বাস্তবায়ন করতে সাহস লাগে।”

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে এনসিপির ‘মার্চ ফর চেঞ্জ’ শোডাউন পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে বলতে আসিনি, এসেছি হাতিয়ার মানুষের পক্ষে কথা বলতে। আমি মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমরা গোলামির জিঞ্জির ভাঙতে সক্ষম হয়েছি। এক বছর আগে কথা দিয়েছিলাম—হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ এবং ফেরি সার্ভিস চালু করবো। আজ তা দৃশ্যমান।”

এনসিপি নেতা আরও বলেন,“নৌ-ঘাটের অনিয়মে শুধু মোহাম্মদ আলীর (সাবেক এমপি) নাম রটে গেছে! এখন কারা যাত্রী হয়রানি করে? কারা অনিয়ম করে?”ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন,“হাতিয়ার মানুষ যদি আমাকে ভোট করতে বলে—তবেই ইলেকশন করবো। ভোটের জন্য মারামারি-হানাহানি করতে পারব না।”

হাতিয়ার নদী ভাঙন রোধ ও উন্নয়ন নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানাতে গিয়ে তিনি কর্মী–সমর্থকদের সঙ্গে স্লোগান দেন“বেকে আইয়েন মিলি যায় দ্বীপ বাঁচাইবার শেষ লড়াই,বেকে আইয়েন মিলি যায় হাতিয়ারে বদলাই।”

এর আগে ‘মার্চ ফর চেঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে আব্দুল হান্নান মাসুদ ঢাকা থেকে নোয়াখালী হয়ে চেয়ারম্যান ঘাটে আসেন। সেখান থেকে স্পিডবোটে হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছালে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো মানুষ তাকে স্বাগত জানান।

পথসভা শেষে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মোটরসাইকেল ও গাড়ির শোডাউনসহ জাহাজমারা এলাকার দিকে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com