1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে নতুন চমক: শোয়েব আখতার - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু সুবর্ণচর পৌরসভা গঠনে এমপি শাহজাহানের ডিও

শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে নতুন চমক: শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৭৩ Time View

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে দেখা যাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্র্যাঞ্চাইজিটি এই খবর নিশ্চিত করেছে।

গত বিপিএল আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর ছিলেন পাকিস্তানের প্রখ্যাত অফ স্পিনার সাঈদ আজমল। এবার নতুন মৌসুমে দলটি মেন্টর হিসেবে আনছে আরেক পাকিস্তানি তারকা শোয়েব আখতারের। খেলাধুলা থেকে অনেক আগে বিদায় নেয়া শোয়েব আখতার বর্তমানে মিডিয়ার জগতে বেশ পরিচিত। তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠান এবং বিশ্লেষণমূলক প্রোগ্রামে ক্রিকেট সম্পর্কিত মন্তব্য করেন।

এছাড়াও, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নানা কনটেন্ট প্রকাশ করছেন এই প্রাক্তন গতিশীল তারকা। সর্বশেষ বিপিএলে মাত্র দুটি দল টিকে গেছে, যার মধ্যে একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ইতিমধ্যেই দল গঠন শুরু করেছে তারা। নিলামের আগে থেকেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খানের মতো তারকা ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করেছে ঢাকা।

চলতি বছরের বিপিএলের ১২তম আসর পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে শুরু হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ হতে পারে ১৬ জানুয়ারি। নিলামের তারিখ নির্ধারিত হয়েছে নভেম্বরের ৩০ তারিখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com