1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বিশ্বকাপ রাউন্ড অব ৩২- চূড়ান্ত যেসব দলের - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে নোয়াখালীতে জামিনে মুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণে এসে ফুলের মালাসহ ৪ জন আটক কবিরহাটে যুবদল নেতা আজাদকে হত্যা, ডোবায় মরদেহ উদ্ধার জিয়ানগরে পূবালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

বিশ্বকাপ রাউন্ড অব ৩২- চূড়ান্ত যেসব দলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২০৬ Time View

ফিফা ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপগুলোর একটি ছিল ‘এফ’ গ্রুপ। নাটকীয় লড়াইয়ের শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠল নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে থেকে শেষ করল জাপান। আর সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিল সুইডেন। ফলে রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে জাপান।

ব্রাজিল-জাপানসহ এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচের লাইনআপ চূড়ান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে আসরের হট ফেভারিট নেদারল্যান্ডসও। শক্তিশালী মরক্কোর মুখোমুখি হবে তারা। নিচে এক নজরে দেখে নিন রাউন্ড অব থার্টি টুতে কোন দলের প্রতিপক্ষ কারা এবং ম্যাচের তারিখও সময়সূচী।

১. কানাডা-দক্ষিণ আফ্রিকা (২৮ জুন, রাত ১টা)

২. ব্রাজিল-জাপান (২৯ জুন, রাত ১১টা)

৩. নেদারল্যান্ডস-মরক্কো (৩০ জুন, সকাল ৭টা)

৪. যুক্তরাষ্ট্র-বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা)

২০২৬ বিশ্বকাপের ১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে নকআউটের টিকিট নিশ্চিত হয়ে গেছে ১৯ দলের। বাদ পড়েছে ৮টি। বাকি ২১টি দল অপেক্ষায় ১৩টি জায়গার জন্য। নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান দল এই পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাইয়ের এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

শেষ ৩২-এ জায়গা করেছে যে সব দল

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা

গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া

গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা

গ্রুপ ‘কে’: কলম্বিয়া

বিদায় নিয়েছে কারা

এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

দলগুলো হচ্ছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com