1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
জামায়াতে বিরোধিতা করতে গিয়ে ইসলাম বিরোধিতা করবেন না : রেজাউল করিম - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

জামায়াতে বিরোধিতা করতে গিয়ে ইসলাম বিরোধিতা করবেন না : রেজাউল করিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৫১ Time View

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর : “ জামায়াতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করবেন না” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর সদর – ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড.রেজাউল করিম।

বুধবার বিকেলে সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদেশ্য করে তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দল বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, এটা নিতান্তই ভুল কথা। একমাত্র আল্লাহ ছাড়া জান্নাতের বিধান কারও হাতে নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফের ভিওিতে দেশ পরিচালনা করবে।

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গত জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। ইসলামের যে কোন আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিলো, আশা করি বাংলাদেশের আন্দোলন সংগ্রামেও আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ থাকবে।

৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : আলমগীর হোসেনের সঞ্চালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা সহ সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন,১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: আবদুল হান্নান, ৭নং ওয়ার্ড সহসভাপতি কামাল হোসেন, সহসভাপতি আলাউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com