1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু সুবর্ণচর পৌরসভা গঠনে এমপি শাহজাহানের ডিও রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার কালাদরাপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন। কালাদরাপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-আবুল কালাম আজাদের সভাপতিত্ব বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুর জাহের, ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত সহ যুবদল,সেচ্ছসেবক দল,কৃষক দলের নেতাকমীরা।

সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ করে তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com