1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

ঢাকা : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন।

সূত্র জানিয়েছে,  (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সেখানে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। এরপর সরকার নিশ্চিত হয় যে আসিফ মাহমুদ বুধবারই পদত্যাগ করছেন।

সরকার–সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে উচ্চপর্যায়ের উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে দুই ছাত্রকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। মাহফুজ আলম তখন আরও সময় চান এবং সরকারে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে নির্বাচন করবেন না বলেছিলেন। পরে গত মাসের মাঝামাঝি আবারও তাদের পদত্যাগের তাগাদা দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের উপদেষ্টা হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে তিনজন প্রতিনিধিকে স্থান দেওয়া হয়েছিল। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানান্তরিত হন। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

পদত্যাগ অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি দল এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নতুন সমীকরণকে নির্দেশ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com