1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ Time View

প্রতিবেদক: নোয়াখালীতে শেষ দিনে পৃথক পৃথক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল বিকাল ৪ টা পর্যন্ত নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। জেলা বিএনপির সাবেক ও বর্তমান কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

একই দিন দুপুরের দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির দলীয় প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির প্রার্থী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। নোয়াখালী-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁর কার্যালয়ে অনেক প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পর্যায়েও মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৭ জন প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com