1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সুবর্ণচরে জাতীয় সমাজসেবা দিবস পালন ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে জাতীয় সমাজসেবা দিবস পালন ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ Time View

সুবর্ণচর  সংবাদদাতা:

জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার  সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনসমূহের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উক্ত দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ‘আত্ম-অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুর আগে স্বেচ্ছাসেবী সংগঠন তরিকা সায়েদ ফাউন্ডেশন (টি.এস.এফ) এর পক্ষ থেকে অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফখরুল ইসলাম, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী এবং তরিকা সায়েদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।

আলোচনায় বক্তারা সমাজ উন্নয়নে সবার অংশগ্রহণ, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ এবং আত্মকর্মসংস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com