1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মিনি স্টেডিয়ামে ক্রিকেট (অ-১৬) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - এন কে টেলিভিশন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের মাদক-অস্ত্রের বিরুদ্ধে কঠোর জেলা পুলিশ,এক মাসে গ্রেপ্তার ৯৭ উদ্ধার বিপুল মাদক-অস্ত্র দুর্নীতির দায়ে ৮ বছরের কারাদণ্ড, ৩৮ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার মাইজদীতে অজ্ঞান পার্টির তৎপরতা, পরীক্ষা থেকে বঞ্চিত দুই ছাত্রী বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জয়নুল আবদিন ফারুকের  সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ এবার নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর

নোয়াখালীতে মিনি স্টেডিয়ামে ক্রিকেট (অ-১৬) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭২ Time View

প্রতিবেদক: তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ বুধবার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে ক্রিকেট (অ-১৬) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

নোয়াখালী জেলা ক্রিকেট কাউন্সিলর মো.ইকবাল হোসেন এর সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান।

এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ এসএম এহসান কবীর। তিনি স্বাগত বক্তব্যের শুরুতেই প্রতিযোগী ও সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষক এবং সকলের প্রতি অনুরোধ রাখেন খেলাধুলায় জয়-পরাজয় আছে, তা মেনে নেওয়ার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

তাছাড়া ক্রীড়ার মান উন্নয়নের জন্য সকলের প্রতি সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করেন। বক্তব্যের শেষ প্রান্তে জেলা ক্রীড়া অফিস, নোয়াখলীর পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

উক্ত ক্রিকেট প্রতিযোগিতায় জেলার ৪টি দলে ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালী ক্রিকেট স্কুল এবং রানার আপ হয়েছে নোয়াখালী ক্রিকেট একাডেমি। প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক ক্রীড়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে বিশদ আলোচনা ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com