1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড - এন কে টেলিভিশন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৬৮ Time View

নোয়াখালীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট, কালিতারা ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে আটক মো. বাকের হোসেন (২৮) নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি মো. সাকের হোসেনের ছেলে।

অন্যদিকে, মো. শামীম (৫৩) সদর উপজেলার ৫ নম্বর বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুল খালেক ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকেই ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com