1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ইউপি সদস্যকে অপহরণ মামলায় ছাত্রদল নেতাসহ তিনজন কারাগারে - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে ইউপি সদস্যকে অপহরণ মামলায় ছাত্রদল নেতাসহ তিনজন কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪২ Time View

প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু জাহিদ স্বপনকে অপহরণের মামলায় প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কামরুল হাসানসহ দুই ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক শাকিল আহমেদ এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, সোনাইমুড়ীর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মিয়াপুর গ্রামের মফিজ উল্যাহর ছেলে মাসুদ রানা (৪২), বারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাবিয়াপাড়া গ্রামের সুয়া মিয়ার ছেলে নুর হোসেন (৩০) এবং ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের আবুল কালামের ছেলে কামরুল হাসান (৩২)।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর ইউপি সদস্য আবু জাহিদ স্বপনকে (৪৫) সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রাখা হয়। ইউপি প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের ওই দুই নেতা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় ভুক্তভোগী আবু জাহিদ স্বপন বাদি হয়ে কামরুলসহ আটজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, মো. ওমর ফারুক (৩২), নুর হোসেন (৩০), মির হোসেন বাদশা (২৬), মাসুদ রানা (৪২), কামরুল হাসান (৩২), মিজানুর রহমান পলাশ (৩৮), ওমর ফারুক ভুঁইয়া (৪৮) ও মাহফুজুর রহমান ফরহাদ (৩৫)।

আদালত মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন মামলাটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়ে গত ২৫ জুলাই আট আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com