1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৫১০ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ও র‍্যাব-৭ (সিপিএসসি) পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে একটি ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ছায়া তদন্তের মাধ্যমে অনুসন্ধান করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে র‍্যাব অপর আসামি ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com