1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে বাস চালানোর আড়াতে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে বাস চালানোর আড়াতে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ২ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ একটি যাত্রীবাহী বাসের চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে বাঁধন প্লাস বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.শিপন (৩১) সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের সিকান্দার কারীর বাড়ির মৃত হাফিজ উল্লার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাস চালানোর আড়ালে পরিবহন শ্রমিকদের একটি চক্র চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা এনে সরবরাহ ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে বাঁধন প্লাস বাসে তল্লাশি চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আসামির কাছ থেকে ২ হাজার ৪৭০ পিস এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com