1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
জুলাই শহীদ মামুনের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

জুলাই শহীদ মামুনের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View
প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জুলাই শহীদ’ মামুনের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমীর ইসহাক খন্দকার তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।​
বৃহস্পতিবার বিকেলে তিনি জেলা শহরের মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চ থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এসময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
গণসংযোগকালে কর্মী-সমর্থক তাঁর সাথে যোগ দেন। তিনি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে হাত নেড়ে কুশল বিনিময় করেন।
​শহরের কর্মসূচি শেষে তিনি সদর উপজেলার দত্তেরহাট ও সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগে তিনি বলেন, আমরা যদি নির্বাচনে বিজয়ী হতে পারি তবে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবো।
গণসংযোগ ও পথসভায় আরও অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট তাজুল ইসলাম, ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com