1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বিএনপি ক্ষমতায় গেলে জীবন দিয়ে হলেও সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব: হাবিব - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

বিএনপি ক্ষমতায় গেলে জীবন দিয়ে হলেও সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব: হাবিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ Time View

হেলাল উদ্দীন:
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় বিএনপির নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধানদিয়ায় ইউনিয়নের ফুলবাড়ি হাইস্কুল মাঠে ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মেল সরদারের সঞ্চালনায় নির্বাচনীয় জনসভায় বিএনপির নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন,বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করবে।

নির্বাচনীয় জনসভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, যুবদলের নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com