1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ভোটাধিকার প্রয়োগ করতে পারলে রাষ্ট্রের মালিক জনগণ হবে: মো: শাহজাহান - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন হঠাৎ বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত হাতিয়াতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মফুইল্ল্যা গ্রেপ্তার নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা

ভোটাধিকার প্রয়োগ করতে পারলে রাষ্ট্রের মালিক জনগণ হবে: মো: শাহজাহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

প্রতিবেদক: মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জনগণের সরকার হবে, রাষ্ট্রের মালিক জনগণ হবে এবং বাংলাদেশ একটি জনকল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান।

মোহাম্মদ শাহজাহান আরোও বলেন, ‘বিএনপি একটি পরিবর্তিত রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের গুনগত পরিবর্তন এনেছে, বেগম খালেদা জিয়া এনেছে এবং আমাদের নেতা তারেক রহমানকে যদি আল্লাহ দেশ পরিচালনার দায়িত্বে কামিয়াব করে তাহলে বাংলাদেশকে ওনার বাবার (জিয়াউর রহমান) স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবে।তিনি আরও বলেন, আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে আগামী নির্বাচন অর্থবহ ও শান্তিপূর্ণ করার দায়িত্ব আমাদের সকলের।

এসময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে যারা অভাবগ্রস্থ ও অনগ্রসর নারী তাদের সকলকে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এওজবালিয়া ইউনিয়নের জমিদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ ও সদস্য সচিব ভিপি জসিম উদ্দিন।এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. কাজী কবির আহমদ, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সুধারাম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি জিএস আসাদুজ্জামান গেদু, সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজবী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, সদস্য সচিব আবুল কালাম আজাদ,ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com