1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নির্বাচনী নিরাপত্তায় নোয়াখালীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নির্বাচনী নিরাপত্তায় নোয়াখালীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬০ Time View

প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় মোট ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেলায় দায়িত্ব পালন করবেন ১৬ প্লাটুন বিজিবি সদস্য।

রোববার  সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ।

তিনি জানান, গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী নিরাপত্তা জোরদারে ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন ইউনিটগুলো তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিজিবি সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে নোয়াখালী জেলার ৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৮টি উপজেলায় ১৬ প্লাটুন এবং লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনের অধীনে ৫টি উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী এলাকাগুলোতে স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করছেন। তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শক্তিশালী টহল (রোবাস্ট পেট্রোলিং), অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহল জোরদার করা হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই উদ্যোগে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. আবুল কালাম  বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা থাকে। বিজিবি মোতায়েন করায় আমরা স্বস্তি পাচ্ছি। আশা করছি এবার শান্তিপূর্ণ ভোট হবে।

সেনবাগ উপজেলার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে  বলেন, আগের নির্বাচনে কিছু এলাকায় উত্তেজনা ছিল। এবার বিজিবি মাঠে থাকলে কেউ বিশৃঙ্খলা করার সাহস পাবে না। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আমরা সেনবাগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।

সোনাইমুড়ী উপজেলার তরুণ ভোটার রাশেদ মাহমুদ  বলেন, নিরাপত্তা নিশ্চিত হলে আমরা নির্ভয়ে ভোট দিতে পারব। বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত সময়োপযোগী।

এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ  বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সংবিধান ও আইনের আলোকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, ৯টি উপজেলা নোয়াখালী জেলা ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত, যেখানে প্রায় ২৯ লাখ ভোটার রয়েছেন। এসবআসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে নৌবাহিনী নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com